ইরানের মিসাইল
হামলায় এক বাংলাদেশী নিহত ০১-০৩-২০২৬ তাং
ইরানের মিসাইল
হামলায় সংযুক্ত আরব আমিরাতের আজমানে বসবাসরত সালেহ আহমেদ নামে এক বাংলাদেশী নিহত হন
। উনার বাড়ি সিলেট বিভাগের বিয়ানীবাজারে । উনি পানি সরবরাহের চাকরি করতেন ।
উল্লেখ্য -
২৮ ফেব্রুয়ারী ২০২৬ শনিবার সকালে ৯টা ৪০ মিনিটে ইসরাইল ও আমেরিকা যৌথভাবে ইরানে হামলা শুরু করে।
আমেরিকার দাবি ছিল-
১) ইরান তাদের তৈরি করা ইউরেনিয়াম আমেরিকাকে দিয়ে দিবে ।
২) ইরান পরমানু সংক্রান্ত কোনো কার্যক্রম চলাতে পারবে না
৩) মিসাইল প্রযুক্তি ইরান বন্ধ করে দিতে হবে ।
ইরান আমেরিকার প্রস্তাবে রাজি না হওয়ায় আমেরিকা ও ইসরাইলে যৌথভাবে বিমান হামলা
শুরু করে ।
ইন্টারন্যাশনাল নিউজ ডেস্ক
ডেইলি জাবালিয়া



